আশরাফুদ্দীন আল আজাদ,বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ী দারুল হুদা কওমীয়া হাফিজিয়া মাদরাসার ৪তলা বিশিষ্ট একটি আধুনিক মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ই এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় শ্যামবাড়ী মাদরাসা মিলনায়তনে আলহাজ্ব আব্দুর রহিম এর সভাপতিত্বে এবং মুহতামিম আলহাজ্ব মাওলানা কেএম সুলতান মাহমুদ-এর সঞ্চালনায় আলোচনা সভা ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোঃ মজনু আলম।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বগুড়া জামিল মাদ্রাসার মঈনে মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী।
মসজিদের বিষয়ে মাদরাসার মোহতামিম মাওলানা কেএম সুলতান মাহমুদ বলেন, এই মসজিদটি প্রায় ৮০×৬০ ফুট আয়তনের (৪৮০০ বর্গফুট) এটি নির্মাণে আনুমানিক ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হবে। সম্পূর্ণ কাজটি ধর্মপ্রাণ মুসল্লিদের দান-সদকার অর্থের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আমরা সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি, যাতে নির্ধারিত সময়ে সুন্দরভাবে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম, মাদরাসার পরিচালনা কমিটি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান মেহমান মুফতি আতাউল্লাহ নিজামী সাহেব মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার