ইসতিয়াক আহম্মেদ ইমন জেলা প্রতিনিধি, নওগাঁ:-
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নওটা গ্রামে রাতের আধারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এক কৃষকের প্রায় ৭৫ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল বারী এখন বিচার ও সহায়তার আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা জমিতে বিষ প্রয়োগ করলে সকালে গিয়ে কৃষক আব্দুল বারী দেখতে পান তার ধানের ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল বারী জানান, “আমি সারা বছরের সঞ্চয় ও পরিশ্রম দিয়ে এই ধান চাষ করেছিলাম। কে বা কারা এমন ক্ষতি করলো, তা জানি না। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার