মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগে এক লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে বিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের গাঙ্গুরিয়া ইউনিয়নে। ওই ঘটনায় পুকুরে মালিক গাঙ্গুরিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল বারিক (৫৫) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল বারিক সরাইগাছি মৌজার ১৬৫নং দাগের ১.০৩ একর একটি পুকুর দির্ঘ্য ২৫বছর ধরে মাছ চাষ করে আসছেন। এই পুকুরের মালিকানাকে কেন্দ্র করে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তারপরেও একই ইউনিয়নের সরাইগাছি গ্রামের আইয়ুব আলীর ছেলে নুর হোসেন(২৮), মোদাচ্ছেরের ছেলে মাহাবুর(৩০), মৃত শফিউদ্দিনের ছেলে মোদাচ্ছেল মোদাচ্ছর(৫৬), মোজাম্মেলের ছেলে মাহফুজ(৪০) ও মোদাচ্ছেরের ছেলে হাবিবুর(৩০) বিভিন্ন সময় পুকুরটি অবৈধ দখলের চেষ্টা করেন প্রকৃতদখলকারী আব্দুল বারিককে গালি গালাজ করেন। পরবর্তীতে গত ১১/০৪/২০২৬ তারিখ শনিবার সকাল অনুমানিক সাড়ে ৬টার সময় বিবাদীরা পুকুরটিতে কীটনাশক প্রয়োগ করে পুকুরে থাকা প্রায় ২০-২২ মন মাছ নিধন করে। প্রত্যেকটি মাছের ওজন প্রায় ১ থেকে দেড় কেজি। এতে বারিকের প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষীত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এব্যাপারে তারা একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার