মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাপাহার ফিলিং স্টেশন থেকে মোঃ হাসান আলী (৪২) পিতাঃ বছির উদ্দীন, কমলাবাটি, পত্নীতলা। তিনি একাধিকবার পেট্রোল সংগ্রহ করে জারকিনে মজুদ করার চেষ্টা করেন।
এ অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করেন সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার