নড়াইলে শিশুদের গজল ও আবৃত্তি প্রতিযোগিতা
মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মনিকা একাডেমি আয়োজিত শিশুদের গজল ও আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে। শহরের দেবদারতলা এলাকায় বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনব্যাপী একাডেমির কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা দিবস এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আবৃত্তি ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপন্থিত ছিলেন-দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক নূর ইসলাম, প্রশিক্ষক সজীব শিকদার, শিক্ষানুরাগী জুবাইদা নাসরিন, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার সাহিত্য সম্পাদক স্কুলশিক্ষক অনুমিতা জয়া, মহিলা কলেজ প্রতিনিধি লামিয়া নওরিন জীমসহ অনেকে। আবৃত্তিতে প্রথম হয়েছে-জান্নাতুল মাওয়া উজমা, দ্বিতীয় তীর্থ এবং তৃতীয় উম্মে হাবিবা। এদিকে, গজলে প্রথম হয়েছে-আবু তালহা, দ্বিতীয় সাদিয়া ইসলাম ও তৃতীয় জান্নাতুল মাওয়া উজমা।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার