মোঃ কামরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উনছিপ্রাং অফিসে সৌজন্য সফর ও মতবিনিময় করেছেন।
সফরকালে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা–সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, সাধারণ সম্পাদক মোঃ রফিক, বিএনপি নেতা এনায়েতুল্লাহ সাহেব, আলহাজ্ব মোহাম্মদ রফিক আহাম্মেদ, নুরু আরংগোসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, এলাকার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং এলাকার চলমান সমস্যা সমাধানে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে উনছিপ্রাং ও আশপাশের এলাকার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার