ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা সাতমোড়া ইউনিয়ন চৈচড়া পূর্ব পাড়া সরকারি খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। মৃত আজগর আলী ছেলে মো খোকন মিয়া নামে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা গোলাম সামদানী বলেন খালের উপর খোকন মিয়া দোকান নির্মাণের কাজ করছেন পড়ে আমি নবীনগর থানায় অভিযোগ করলে ঘটনার স্থলে পুলিশ এসে অবৈধ দোকান নির্মাণের কাজ বন্ধ করে দেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, চৈচড়া পূর্ব পাড়া সাতমোড়া সড়কের পশ্চিম দিকে সরকারি খাল দখল করে দোকান নির্মাণের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে খালের উপর দোকান নির্মাণ করা হচ্ছে এটি একটি প্রবহমান খাল। এই খালেপ্ররিত্যক্ত পানি নিষ্কাশনের একমাত্র পথ এই খাল।
কিন্তু খালের মধ্যে মাটির বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে অবৈধভাবে দোকান নির্মাণ ও ভরাটের করা হচ্ছে। এ কাজে তাকে প্রকাশ্যে কেউ কেউ বাধা দিলেও অদৃশ্য শক্তির বলে তার দোকান নির্মাণের কাজ ও খাল দখল করে ভরাটের কাজ পুরোদমে চলছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, সরকারি এই খালটি দখল করে রাখায় আমাদের চারদিকের জমির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে খাল দখল করে দোকান নির্মাণ করায় মো খোকন মিয়া জানান, সরকারি খালের উপরে আমি কাঠের মাচা করে মুদির ব্যবসা করবো। বর্তমানে কয়েকটি কাট দিয়ে তোলার কাজ করছি। তিনি আরো জানান, শুধু আমি নই, আমার মতো আরো অনেকে খাল ভরাট করেছে।
এ বিষয়ে উপ-সহকারী নায়েব বসির আহামেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ পাইনি। তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম এবং খালের উপর দোকান নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে এসেছি।
দুই দিন সময় দিয়েছি সমস্ত কাঠের পালা খুলে নিয়ে যাবার জন্য। দুদিন পরে যদি তারা দোকান নির্মাণের সবকিছু খুলে না নেয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার