আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও কৌশলগত স্থানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি টহল ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে অবৈধ অস্ত্রধারী ৩ জন এবং বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান
অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার