নরসিংদীর পাচদোনা মোড় এলাকায় মোবাইল কোর্ট অর্থদন্ড ও জরিমানা আদায়
আবুনাঈম রিপন,নরসিংদী:
নরসিংদীতে ২৫/০৩/২০২৫ইং মঙ্গলবার দুপুর থেকে বিকাল ৪.০০-টা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড় এলাকায় (ডাঙ্গা রোড) নরসিংদী সড়ক ও জনপদ অধিদপ্তর,ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় আসমা জাহান সরকার উপজেলা নির্বাহী অফিসার,নরসিংদী সদর, কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে যানবাহন চলাচলের রাস্তা ও পথচারীদের চলাচলের ফুটপাত দখল করে অবৈধ দোকান না বসানোর জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০১-টি মামলায় ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার