
নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী মনিরকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব ১১।
৬ইং অগাস্ট বুধবার বিকালে শিবপুর উপজেলার উত্তর কারার চর এলাকায়, নিজ বাড়ি হতে আসামি মনের হোসেন (৩৩) পিতা ঃ মোঃ ফজর আলী ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) পিতাঃ শেখ ফরিদ সাং উত্তর কারার চর নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।

র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করা হয়। র্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, মনির হোসেন এর নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলা সহ বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি মনির । অস্ত্র মামলা রুজু করে তাকে শিবপুর মডেল থানায় পাঠানোর প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার