মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার আচড়াখালী, ভূষণগাছা এবং মৎস্য অভয়াশ্রম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় জেলা সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ) মো. সুজন আহম্মেদ, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার