নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাংগাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০৭:ফেব্রুয়ারী ২০২৫ খ্রি.)রাত্রি ৮.০০ টায় দুয়াজানী কলেজ পাড়া ঈদ গাহ মাঠে নাগরপুর প্রেসক্লাব সদস্য ডা.এম.এ. মান্নান এর সভাপতিত্বে এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।খেলাটি শুভ উদ্বোধন করেন নাগরপুর মহিলা কলেজ এর প্রভাষক মোহাম্মদ আলি আকতার।
আয়োজক কমিটির আহবায়ক মো.রিপন মিয়ার পরিচালনায় এ খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মামুদনগর উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো.শওকত আলী,নাগরপুর প্রেসক্লাব সদস্য ইন্জি.তারিকুল ইসলাম,মো.লুজাই বেপারী,মো.রবিউল ইসলাম ও মো.সোহেলা রানা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার