কাজী মোস্তফা রুমি:দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলে এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানবদরদী মানুষ।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে উঠে আসা মেধাবী নেতৃত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, নাগরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মানবিক ব্যক্তিত্ব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মোঃ আতিকুর রহমান (আতিক) এর পক্ষ হতে আজ ২৭ জানুয়ারি’২৫ সোমবার সকাল ৯:০০ ঘটিকায় মামুদনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মামুদনগর ইউনিয়নের অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মামুদনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম নুরু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবু সাইদ বাচ্চুর সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মামুদনগর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে শীতবস্ত্র বিতরণ বিষয়ে বিএনপি নেতা মোঃ আতিকুর রহমান আতিক এর সাথে গণমাধ্যমের কথা হয়। তিনি গণমাধ্যমকে বলেন- প্রতিটি সমর্থ্যবান মানুষের সামাজিক দায়বদ্ধতা থেকেই সবসময়ই নিজ এলাকার অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাই এই তীব্র শীতের মধ্যে শুধুমাত্র এলাকার অসহায় দুঃস্থদের সহযোগিতা করার লক্ষ্যেই আমার এই উদ্যোগ।
বিগত দিন থেকে শুরু করে বর্তমান সময়ে ধারাবাহিকভাবে আমার এলাকার অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।

সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার