কাজী মোস্তফা রুমি: পবিত্র রমজান মাসে ইফতারের মাধ্যমে পারিবারিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহত হয় এবং তা সেবা, সংহতি ও সামাজিক বিনিময়ের সুযোগ তৈরি করে।
ইফতারের মাধ্যমে রোজাদার সারা দিনের সিয়াম সাধনার সমাপ্তি টানে। সিয়াম সাধনার অংশ হিসেবে ইফতার একদিকে যেমন ইবাদতের অংশ, তেমনি তা সমাজ ও সংস্কৃতির অংশ। কেননা ইফতার সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ এনে দেয়।
এরই ধারাবাহিকতায় আজ ২৯ মার্চ'২৫ রোজ শনিবার টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ বাণিজ্য ভবন মিলনায়তনে এসএসসি ব্যাচ'৯৩ নাগরপুর কমিটির সভাপতি মোঃ সোলায়মান কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিপন শিকদারের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্ব মুহূর্ত এক সংক্ষিপ্ত দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা দোয়া করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে এসএসসি ব্যাচ'৯৩ নাগরপুরের সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার