নাটোরে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বালুর নিচে চাঁপা পড়ে এক পথচারীর মৃত্যু
নাটোর প্রতিনিধি মোঃ শাকিল হোসাইন
নাটোরে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বালুর নিচে চাঁপা পড়ে ওসমান আলী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার পূর্ব হাগুড়িয়া ব্রীজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। পরে বেলা ১০ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বালু সড়িয়ে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত ওসমান আলী ওই এলাকার আকবর আলীর ছেলে ও পেশায় তিনি একজন ট্রাক চালক ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান, ওসমান আলী নাটোর-বগুড়া মহাসড়কের চলমান ঠিকাদারী কাজের ট্রাক চালক। প্রতিদিনের মত আজ সকালেও কাজে যাওয়ার জন্য তিনি বাড়ী থেকে বের হয়ে পূর্ব হাগুড়িয়া ব্রীজের কাছে অটো রিক্সার জন্য অপেক্ষা করছিল। এ সময় সিংড়া থেকে নাটোরমুখী বালু বোঝাই একটি ট্রাক সামনে থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহসড়কের পাশে উল্টে পড়ে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা ওসমান আলী ট্রাকের বালুর নিচে চাঁপা পড়ে। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বালু সড়িয়ে ওসমান আলীর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
১২-০১-২০২৫।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার