খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাটখেতে নিয়ে ধর্ষণের ঘটনায় পান্না সরকার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
রোববার (২১ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পান্না সরকার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় 'নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা শেষ করে শনি পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার শিশুটিকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটখেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। ঘটনার প্রায় আধাঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে আসে। তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে পরিবারের সদস্যরা বিস্তারিত জানতে চান। তখন শিশুটি জানায়, পান্না সরকার তাকে জোর করে পাটখেতে নিয়ে নির্যাতন করেছে। পরিবারের সদস্যরা রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্য জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পান্নাকে আটক করে। সে কিশোর অপরাধের সঙ্গে জড়িত। ভুক্তভোগীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার