
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ জন নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১০ ই জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিনা বেগম-(৩৫), সাফিয়া বেগম-(৩০), সুলেমা বেগম-(৬২), আবুনী বেগম-( ৬৫), শাহানা বেগম-(৩৫), লাকি আক্তার-(৩০), শাহানা বেগম-(৪৫), সাথি আক্তার-(২৩), আঁখি আক্তার-(২৩), রাহালা বেগম-(৫০) ও সুজনা আক্তার-(৩৫)।
তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে উঠে মহিলাদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার পকেটমার করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার