পাটগ্রামের বাউরায় পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
আব্দুস সামাদ,পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রাসেল, যার বয়স ১৭।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাসেল তার কয়েকজন বন্ধুর সাথে সফিরহাটের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় অসাবধানতাবশত সে গভীর পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে বাঁচাতে ব্যর্থ হলে স্থানীয়রা খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে আসে এবং উদ্ধার অভিযান চালায়।
প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশ থেকে রাসেলকে উদ্ধার করে। দ্রুত তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার