
লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলায় উৎসবমুখর পরিবেশে কেক কেটে পালিত হয়েছে উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক যুগের আলো পত্রিকার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ শনিবার ২০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ৩০ মিনিটে প্রেসক্লাব পাটগ্রাম হলরুমে আয়োজন করা হয়। যুগের আলো পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নিবার্হী অফিসার উওম কুমার দাস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ,সিঃসহ সভাপতি আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম বসুনিয়া, যুগ্নসম্পাদক হাবিবুর রহমান, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আঃ মান্নান। সাফিউল ইসলাম সাফি, প্রেসক্লাবের সদস্য আব্দুস সামাদ সহ উপজেলার গণমাধ্যমকর্মী,বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক সমাজ।
পত্রিকাটি গৌরবময় ৩৩ বছর অতিক্রম করে ৩৪ বছরে পদার্পণ করেছে। আমরা মানবতার পক্ষে এই স্লোগানকে ধারণ করে যুগের আলো পত্রিকাটি উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক হিসেবে স্বীকৃতি পেয়েছে। পত্রিকাটির বর্তমান প্রকাশক ও সম্পাদক দায়িত্ব পালন করছেন মমতাজ শিরিন ভরসা।আর এর প্রতিক্রিতা ছিলেন মরুম রহিম উদ্দিন ভরসা।
বক্তারা বলেন যুগের আলো দীর্ঘদিন ধরে সাহসী নিরপেক্ষ ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্হা অর্জন করেছে। আগামীতেও পত্রিকাটি জন মানুষের কণ্ঠস্বর করে যাবে এই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয় এবং আগামীর পথ চলার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার