বিশেষ প্রতিনিধি,মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে উৎসবমুখর পরিবেশে টেপ বল বিসিএল (BCL) ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (নারায়ণগঞ্জ) মোহাম্মদ জাকির হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, "খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি এমন নিয়মিত ক্রীড়া আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতামূলক এই টেপ বল বিসিএল-২০২৬ টুর্নামেন্ট ১৮ দিনব্যাপী চলবে। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে।
উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে শত শত দর্শক মাঠে ভিড় করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়মিত অনুষ্ঠিত হবে এবং এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার