🕋 নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা শুরু করলেন দেশের প্রথম হজ ফ্লাইটের হাজীরা। এই তাৎপর্যপূর্ণ মুহূর্তে তাদের বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নিজেই বিমানে উঠে হাজীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুস্থ ও সুন্দরভাবে হজ পালনের জন্য দোয়া ও শুভকামনা জানান। মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের এই ব্যতিক্রমী উপস্থিতিতে হাজীদের মাঝে তৈরি হয় আবেগঘন পরিবেশ; অনেকেই একে জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেন।
সরকারি সূত্র জানায়, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবারও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। হজযাত্রীদের সার্বিক সহযোগিতায় বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব দপ্তর প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক মুসল্লি এই পবিত্র ইবাদত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেন।মিনায় অবস্থান করে হজ্ব পালনের একটি অংশ হচ্ছে কোরবানি যা,উট, দুম্বা, অথবা ছাগল কিনে কোরবানি সম্পূর্ণ করে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার