প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষিজমির ওপরদিয়ে
দলীয় প্রভাবে মাটি কাটছে ড্রেজার পাইবদিয়ে
উপ সম্পাদিকা দেওয়ান সালমা আক্তার
নারায়ণগঞ্জে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক সুড়ঙ্গ করে ও কৃষিজমিরওপর দিয়ে দীর্ঘদিন ধরে বসানোরয়েছে ড্রেজার পাইব লাইন। এ নিয়ে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সুড়ঙ্গ করে অবৈধভাবে পাইব নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে কৃষিজমি ও রাস্তার ওপরদিয়ে ড্রেজারের পাইব নিয়ে রমরমা ব্যবসা করছে কলাগাছিয়া ইউনিয়ন দলীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।অভিযোগরয়েছে উপজেলা প্রশাসনের চোখ ফাঁকিদিয়ে এসব কার্যক্রম চালাচ্ছে ড্রেজার ব্যবসায়ী নজরুল ইসলাম।
তবে এধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধেকোনপদক্ষেপনানেওয়ার কারণে উপজেলারকলাগাছিয়া ইউনিয়নের মিয়ারবাগ,নরপদী,কান্দিপাড়া এলাকা জুড়ে রাস্তা কেটে ও কৃষি জমির ওপর দিয়ে ড্রেজারের পাইব লাইন টানা হয়েছে।
এলাকাবাসী বলছেন,অবৈধ ড্রেজারের পাইব বসানোর কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর আগে রাস্তায় কোন ভিট ছিলনা।হঠাৎকরে দলীয় নেতা নজরুল ইসলামের নেতৃত্বে তার একটি সিন্ডিকেট আইনের তোয়াক্কা নাকরে রাস্তা ও কৃষি জমির উপর দিয়ে ড্রেজারের পাইব বসিয়েছে। এতে ঘটছে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা।শুধু রাস্তায়না এপাইব নেওয়া হয়েছে ফসলী জমির উপর দিয়েও।
এ বিষয়ে অটো চালকরা বলেন,আমাদের এলাকায় যে ভাবে ড্রেজারের পাইবে ছেয়েগেছে তা দেখে এখন আর মনে হয়না যে এই ইউনিয়ন পরিষদের অধীনে উন্নয়ন মূলক কাজ করেছে। আমরা এলাকাবাসীরা বাধা দিলেও তারা কোনো কথা শোনে না। তারা এখনো দলের প্রভাবশালী বলে কেউ কিছু করতে পারেনি।এমনকি উপজেলা,প্রশাসনও কোন ব্যবস্থাগ্রহণ করে না।দলের প্রভাবশালী নেতা নজরুল ইসলাম জানান,কোন সড়ক সুড়ঙ্গ করে কোন পাইব নেওয়া হয়নি। দুইটি অনবাদি জমির উপর দিয়ে পাইব গেছে সেখানে জমির মালিককে কিছু টাকা দেওয়া হয়েছে। আমার পূর্বে দেলোয়ার চেয়ারম্যান যেসব ড্রেজার চালিয়েছিল ঐপাইবেরসংঙ্গে আমি সংযোগ দিয়েছি ড্রেজার মালিকের সাথে সমঝোতা করে।তবেতারকাছেউপজেলা প্রশাসনেরকোনঅনুমতি নেই বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন শুধু আমার নয় কোন ড্রেজারেই অনুমতি থাকে না। মূলতই ড্রেজার দিয়ে মাটি ভড়টের কোন অনুমোদন দেওয়া হয়েছে বলে আমরা জানানেই।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার