প্রিন্ট মিডিয়ায় জাতীয় ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাসেল আহমেদ
রূপগঞ্জ প্রতিনিধি
অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে এবার ১৮ জন সাংবাদিক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। আজ বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এবার প্রিন্ট মিডিয়ায় জাতীয় ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র বাংলাদেশ প্রধান ম্যাক্স ট্যানন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। আয়োজনের সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার