নিজস্ব প্রতিবেদক মোঃ মাহবুবুর রহমান সোহেল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের এড হক কমিটি সভাপতি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ।
সোমবার সকালে বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন সূত্রে জানা যায়, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের এডহক কমিটি সভাপতির পদ ভাগিয়ে নেয়। কিন্তু পুনরায় ওই প্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ শেষ হলে পুনরায় প্রতিষ্ঠানের অ্যাড হক কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুনরায় আবার এডহক কমিটির সভাপতি হিসেবে খাইরুল ইসলাম ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক চাপ প্রয়োগ করেন । গতকাল স্থানীয় কিছু মাস্তানকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মহড়া দেন বলেও অভিযোগ রয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ঘটনার ওই প্রতিষ্ঠানের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে কোন কমিটিতেই চায় না।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন দুর্নীতিবাজ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে। আমরা কোনো দুর্নীতিবাজকে এডহক কমিটির সভাপতি হিসেবে চাই না।”
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ বাদল হোসেন, জামাল খান,আমজাদ হোসেন, বাদল হোসেন, আসিফ সিকদার, আব্দুল আল মামুন, জুবায়ের হাসান, অনিক হোসেন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান জানান,
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নিজস্ব প্রতিনিধ
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার