মোঃজাহিদুল ইসলাম ক্রাইম রিপোর্টার:-
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড/পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বরগুনা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বরগুনা সদর থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সড়কের হোটেল মিতা’র সামনে থেকে মিঠুন সরকার ওরফে সজল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার