নিজস্ব প্রতিবেদক | বরিশাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।
আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) বাবুগঞ্জ এলাকায় আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন তিনি। পরিদর্শনকালে তিনি সেনাবাহিনীর পেশাদারিত্ব ও কর্মতৎপরতার প্রশংসা করেন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।
রাজনৈতিক অঙ্গনে এই পরিদর্শন বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বাহিনীর মাঠপর্যায়ের প্রশিক্ষণের প্রতি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের এমন আগ্রহ দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র চর্চার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেয় বলে অনেকে মত প্রকাশ করেছেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবি সৌজন্যে: বিএনপি মিডিয়া সেল
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার