স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর বিগোপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে দণ্ড প্রদান এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ করে অকেজো করা হয়েছে।
জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে বাগমারা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। অভিযানে একজনকে দোষী সাব্যস্ত করে ৫ (পাঁচ) লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা রহয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সেলিম আহমেদ। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক পরিবেশ, কৃষিজমি এবং নদ-নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার