বেলকুচিতে তিন শতাধিক পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা
মোঃ সোহেল রানা বিজয়,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা মুকুন্দগাঁতী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচ্ছায় বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল হয়।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও দোয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক
শিক্ষক,ছাত্রী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক
দেবাশীষ কুমার সরকার ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান,বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলম,খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম,বেলকুচি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আল-আমিন হোসেন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান শিক্ষক প্রতিনিধি শিবানী রানী ঘোষ,সহ শিক্ষক মন্ডলী।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার