আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎতিক পাখায় ধান ওড়াতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে রুপন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ১২ টা ৩০ মিনিটের দিকে সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত রুপন মিয়া সূর্নগর পূর্ব পাড়া গ্রামের হযরত আলীর ছেলে ।
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল জানান , আজ দুপুর ১২ টার দিকে নিজ বাড়ীর আঙিনায় স্ট্যান্ড ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় অসবাধানতা বসত বৈদ্যুতিক তারে জড়িয়ে পরে। পরে পরিবারের লোকজন গুরুত্বর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান,খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি আরো বলেন এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার