
চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে ২০২৫ সালে শতভাগ ফলাফল প্রাপ্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ও অদম্য কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা প্রকৌশলী রনি সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আন্তরিক সহযোগিতা করায় সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার