বোয়ালখালীতে ভদন্ত শীলানন্দ মহাথেরোর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি
বিপ্লব দাশ, বোয়ালখালী চট্টগ্রাম:
বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা মহাশ্মশানে আগামী ৬ ও ৭ মার্চ ২০২৫ বৃহষ্পতিবার ও শুক্রবার ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সর্বজন পূজ্য আর্যশ্রাবক ও ধুতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ মহাথেরোর একক সদ্ধর্ম দেশনা শুক্রবার অনুষ্ঠিত হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহষ্পতিবার করলডেঙ্গা মহাশ্মশান আর্য ভাবনা কুঠিরে ধুতাঙ্গ ভান্তে আগমন বিকাল ৩টায়। এ উপলক্ষে কালুরঘাট ব্রিজ হতে বুদ্ধ কীর্তন সহকারে শান্তি শোভাযাত্রার মাধ্যমে পূজনীয় ভান্তে—কে বরণ করা হবে।
শুক্রবার সকাল থেকে বিভিন্ন ধমীর্য় কর্মসূচী রয়েছে এবং দুপুর ১২টায় একক সদ্ধর্ম দেশনা আরম্ভ।
মহতী পুণ্যানুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন উদ্যাপন কমিটি।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার