
নিজস্ব প্রতিবেদক:মিসেস চামেলী আক্তার প্রিয়া
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ই.ক.আ.ম.জে.ডি.উজ্জ্বল।
এক শোকবার্তায় তিনি বলেন,“ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন দেশের একজন সৎ,আদর্শবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণতন্ত্র, আইনের শাসন এবং দেশের কল্যাণে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
ই.ক.আ.ম.জে.ডি.উজ্জ্বল আরও বলেন, “ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনীতি ও জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
— সমাপ্ত —
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার