দেশ হারালো একজন সৎ, আদর্শবান ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক—শোকবার্তায় দুলু
নিজস্ব প্রতিবেদক:ইকআমজীদে.উজ্জ্বল
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার-এর ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
রোববার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান।
শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, “ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ছিলেন একজন সৎ, পরিচ্ছন্ন, আদর্শনিষ্ঠ ও গণতন্ত্রের প্রতি নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। জীবনের নানা প্রতিকূলতা, রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের মুখেও তিনি কখনো নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। দেশের গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
তিনি আরও বলেন, “ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের মৃত্যু দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় জীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলো। তাঁর সততা, প্রজ্ঞা, দেশপ্রেম এবং আদর্শিক নেতৃত্ব জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে দীর্ঘদিন স্মরণ করবে।”
শেষে তিনি মহান আল্লাহ তাআলার নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
বার্তা প্রেরক:
বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু
চেয়ারম্যান, প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড বাংলাদেশ
এবং
সভাপতি, অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার