এইচ এম রাহুল ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ জেলার সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে শিবির এর সহযোগী সংগঠনের ভ্রাতৃপ্রতিম বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে সৌহার্দ্য,ঐক্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর ঝিনাইদহ জেলা শাখা। রবিবার বিকালে শহরের লা এলিমেন্তো রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয় পারস্পরিক সংলাপ, সম্প্রীতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মিলনমেলায়।
জেলা শিবিরের সভাপতি উবাইদুর রহমান খাঁনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি শেখ আল-আমীন, জেলা শিবিরের সাবেক সভাপতি আরিফ হোসেন, জেলা সেক্রেটারি রিয়াজুল ইসলাম, জেলা সমন্বয়ক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আঃ রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা রমজানের শিক্ষা—আত্মশুদ্ধি, সংযম, ন্যায় ও মানবকল্যাণ—বাস্তব জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে সুস্থ ধারার ছাত্ররাজনীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইফতার মাহফিলটি জেলার ছাত্রসমাজের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার