মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আরিফুল ইসলাম শিমুল (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিজ পরিবারের লোকজন।
বৃহস্পতিবার দুপুরে নিজ শয়নকক্ষ থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলাম শিমুল ওই এলাকার মোঃ লোকমান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে শিমুলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তার ছোট ভাই পরশের স্ত্রী খোলা জানালা দিয়ে দেখতে পান, শিমুল সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের কেউই কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
খবর পেয়ে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জানাজার নামাজ শেষে শিমুলের মরদেহ দাফন করা হয়েছে।
--
Md. Masud Rana Rabbani
Mobail No - 01711954647
Kazla Rajshahi.মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আরিফুল ইসলাম শিমুল (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিজ পরিবারের লোকজন।
বৃহস্পতিবার দুপুরে নিজ শয়নকক্ষ থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলাম শিমুল ওই এলাকার মোঃ লোকমান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে শিমুলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তার ছোট ভাই পরশের স্ত্রী খোলা জানালা দিয়ে দেখতে পান, শিমুল সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের কেউই কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
খবর পেয়ে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জানাজার নামাজ শেষে শিমুলের মরদেহ দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার