নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা:-
নরসিংদীত জেলা মনোহরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী আওরঙ্গজেবের সহধর্মিণী,বিশিষ্ট শিক্ষিকা ও সমাজসেবী বেগম খুরশিদা ইয়াকুব আর নেই। তিনি সোমবার(২৭ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকার একটি হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্বামী,৬ ছেলে,২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী,শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা বেগম খুরশিদা ইয়াকুব ছিলেন জ্ঞানচর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতীক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবনে আলোর দিশা দেখিয়েছেন। শিক্ষা বিস্তার,সমাজকল্যাণ ও মানবসেবায় তাঁর অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মনোহরদীজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সাবেক শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ তাঁর বাড়িতে ভিড় জমান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে,সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বেগম খুরশিদা ইয়াকুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটির চেয়ারম্যান, মোঃ ফারুক হোসেন, নরসিংদী জেলা শাখার ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল কুদ্দুস, মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফোরকান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
একজন আদর্শ শিক্ষিকা, স্নেহময়ী অভিভাবক ও মানবিক মানুষ হিসেবে বেগম খুরশিদা ইয়াকুবের স্মৃতি মনোহরদী উপজেলা বাসীর হৃদয়ে স্বরণীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার