জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার পাতায় চোখ রাখুন আমাদের পেইজ টি ফলো দিয়ে সহযোগিতা করুন,
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে বাহিনীটির এসব উদ্যোগ স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন (বুধবার) মহেশখালী উপজেলার মুদির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, সৃজনশীল বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল হিসেবে গড়ে ওঠার উৎসাহ প্রদান করা হয়।
চেতনায় মাল্টিমিডিয়া লিঃ এর সাথে যুক্ত থাকতে নিচের লিংক টি ডাউনলোড করুন,
এদিকে একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ৬৯২ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম উপকূলীয় এলাকায় এ ধরনের চিকিৎসা সেবা এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে একদিকে যেমন দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা পাচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরাও শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় জনগণের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসেবার পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার