মোঃ আবদুল্লাহ,বুড়িচং প্রতিনিধি:
ঐতিহাসিক ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
কুমিল্লার বুড়িচং উপজেলার সর্বস্তরের মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা
বিএনপির সিনিয়র যুগ্ম সারাধন সম্পাদক আবু ইউসুফ তুহিন।
আসন্ন মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “সভ্যতা গড়ার কারিগর শ্রমজীবী মানুষের অধিকার ও ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি আমাদের প্রেরণা জোগায়। তবে একটি সুন্দর ও সমৃদ্ধ বুড়িচং গড়তে হলে আমাদের শ্রমজীবী সমাজকে অবশ্যই সুস্থ ও সবল থাকতে হবে। বিশেষ করে যুবসমাজ ও শ্রমিকদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আবু ইউসুফ তুহিন বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই শ্রমের মর্যাদা রক্ষার পাশাপাশি আমাদের শপথ নিতে হবে যেন কোনো শ্রমিক ভাই মাদকের অন্ধকারে হারিয়ে না যায়।
বার্তার শেষাংশে তিনি শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রাপ্তি প্রত্যাশা করে বলেন,”সফল হোক সার্থক হোক মহান মে দিবস।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার