সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর জেলা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত এক দুর্ধর্ষ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে মাদারীপুর সদর সার্কেলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির (প্রেস রিলিজ) মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম আল আমিন হাওলাদার (২৮)। তিনি মাদারীপুর সদর থানার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদার ও রেখা বেগমের ছেলে।
শনিবার (১১ জুলাই, ২০২৬ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় সদর মডেল থানাধীন থানতলী এলাকার 'ম্যাজিক চায়ের কর্নার' দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরবর্তীতে সিডিএমএস যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বের আরও ৩০টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে জেলা পুলিশের এই কঠোর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার