মো: রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে ধীরগতির ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে।
সোমবার ২৭ এপ্রিল দুপুরে নির্মাণাধীন ভবনের সামনে এই অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইয়াচিন উর রহমান। নলডাঙ্গা উপজেলার সমাজ সেবক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইয়াচিন উর রহমান জানান, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ শুরু হয় গত ২০২৪ ইং সালের নভেম্বর মাসে। দীর্ঘ ১৭ মাস অতিবাহিত হলেও কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ক্ষতি হচ্ছে। তিনি এই ভবনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সামছুল হক জানান, আমার জানামতে গত মার্চ মাসে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ধীরগতির ফলে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানে চরম অসুবিধা হচ্ছে। সহকারী শিক্ষা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, আমি ট্রেনিংয়ে আছি পরে কথা বলবো। সাব ঠিকাদার মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জব্বারের ০১৭৯৪-২৭৮৮৫২ নম্বরে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার