মিঠাপুকুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি’র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত
মোঃ নাজমুস ছাকিব,রংপুর প্রতিনিধি:
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”— এই শ্লোগানকে ধারণ করে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি’র পক্ষ থেকে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে রংপুরের মিঠাপুকুরে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রশিক্ষিত আনসার সদস্যরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে দক্ষ ও যোগ্য সদস্যদের বাছাই করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সার্কেল এডজুড্যান্ট মো: সাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: আবু বকর সিদ্দিক, মোছাঃ কহিনুর বেগম,আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মিঠাপুকুর,রংপুর, মোছাঃ আকলিমা বেগম উপজেলা আনসার প্লাটুন কমান্ডার সহ ১৭ টি ইউনিয়ন এর আনসার প্লাটুন কমান্ডার, দলনেতা দলনেত্রী।
বাছাই কার্যক্রম শেষে কর্মকর্তারা জানান, দুর্গাপূজা চলাকালীন পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের নিয়োজিত করা হবে।
তারা আরও বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। আনসার সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা যথাযথ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার