মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলস প্রাঃ লিঃ,জবর দখলের প্রতিবাদে মানববন্ধন
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলস প্রাইভেট লিঃ,জবর দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নর্থ বেঙ্গল জুট মিলের বৈধ এমডি-মাহবুবুর রহমানকে জুট মিলের দখল- স্বত্ব ফেরত প্রদাণ সহ জুট মিলস রক্ষা করে চালুর দাবি জানান, মানববন্ধনে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত প্রায়,শতাধিক শ্রমিক কর্মচারী।
৪ ফেব্রুয়ারি২০২৫ মঙ্গলবার দুপুর ২ টার সময় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জুট মিলটি আওয়ামী লীগের সাবেক এমপি- জাকির হোসেন সরকারের ইন্ধনে দখল করা হয়েছে বলে অভিযোগ উঠে। বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, আমি নর্থ বেঙ্গল জুট মিলস লিঃ 'এর বৈধ এমডি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার দোসররা আদালতে মামলা থাকার পরেও মিলটির সাবেক চেয়ারম্যান- আবুল কাশেম, সাবেক পরিচালকঃ ওয়েহেদ চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক বলরাম শাহা এবং জুট মিলটির প্রস্তাবিত ক্রেতা নুরুল ইসলাম (ডাবলু) মোটা আংকের টাকার বিনিময় জনতা ব্যাংকের কর্পোরেট শাখার এ-জি-এম-
শামীম আহম্মেদের সাথে এন্ড ইউজ ফরেন ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিয়াল একডিট ডিপার্টমেন্টের এজিএম-মোঃ সিরাজুল ইসলাম মাধ্যমে তৎকালীন জনতা ব্যাংকের এমডি মোঃ জব্বারকে মোটা অংকের টাকার ঘুষ দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে এবং আদালতে মামলা চলমান থাকার পরেও জুট মিলটির দ্বিতীয় প্রস্তাবিত ক্রেতা করেন নুরুল ইসলাম ডাবলুকে। সুদ মাফের সেংশন লেটার নর্থ বেঙ্গল জুট মিলকে খেলাপী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এবং সেংশন লেটারে কোথাও কিস্তির সত্য নাই। অতএব, সেংশন লেটারে মোট ঋণ একবারে পরিশোধযোগ্য। জনতা ব্যাংকের বর্তমান এবং সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা হযরত বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে, মোহাম্মদ নূরুল ইসলাম ডাবলুকে প্রস্তাবিত ক্রেতা করেন, যাহা সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন। মো:মাহবুবুর রহমান দিং, নর্থ বেঙ্গল জুট মিলের প্রকৃত ক্রেতা।
মাহবুবুর রহমান আরো বলেন, ব্যাংকের সেংশন লেটার ভূলের কারনে এবং one way exit একবারে টাকা পরিশোধ করতে হবে বলে শর্ত দেয়, পরবর্তীতে তৎকালীণ আওয়ামী লীগের মাফিয়ারা গায়ের জোরে জুট মিলটি দখলে নেয়। যাহা আইনের চোখে সম্পূূর্ণ অবৈধ।
শ্রমিক নেতা নাহিদ বলেন, পরিবার পরিজন নিয়ে আমরা আড়াইশত শ্রমিক মানবেতর জীবন যাপন করছি। অন্যদিকে বৈধ মালিক হয়েও মাহবুবুর রহমান, অবৈধ দখলদারিত্ব থেকে মিলটি রক্ষা করতে পারছেন-না। তবে আদালতে মামলা চলমান থাকায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ অভিযুক্তরা।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার