রংপুরের মিঠাপুকুরে এক প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক রয়েছে। আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার দুপুরে ভিকনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিবেদক সহ সাংবাদিক টিম সরেজমিনে পরিদর্শনকালে মিলেছে এ তথ্য ও চিত্র।
বিদ্যালয়ে ৬ জন শিক্ষকের পদ রয়েছে। কর্মরত রয়েছেন ৫ জন শিক্ষক। ৩ জন শিক্ষক উপস্থিত, অনুপস্থিত ২ জন শিক্ষক। তারা হলেন, ভারপ্রাপ্ত প্রধান নাজমা বেগম ও শাহনাজ বেগম।
শ্রেনী কক্ষে গিয়ে দেখাগেছে, ৩য় শ্রেনীতে ১০ জনের মধ্যে ০০,৪র্থ শ্রেনীতে ১০ জনের মধ্যে ৪ জন ও ৫ম শ্রেনীতে ১০ জনের মধ্যে ৩ মোট ৩০ শিক্ষার্থীর মধ্যে ৭ জন শিক্ষার্থী পাওয়া যায়। এ ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম ২০২৪-২৫ অর্থ বছরের স্লিপ এর ৫০ হাজার টাকা কোন কাজ না করে আত্মসাৎ করেছেন বলে এলাকাবাসী জানান।
অপর দিকে হেলেন্ঞা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের সকলকেই উপস্থিত পাওয়া যায়। ভাপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুল হোসেনকে সাথে নিয়ে শ্রেনী কক্ষে দেখা যায় ৩য় শ্রেনীতে ১৬ জনের মধ্যে ১০ জন, ৪র্থ শ্রেনীতে ১৬ জনের মধ্যে ৯ জন, ৫ম শ্রেনীতে ১৭ জনের মধ্যে ১৪ জন মোট ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী পাওয়া যায়।
দাড়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এর পদ ৬ টি, কর্মরত ৩ জন, শুন্য ৩ জন শিক্ষক রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে সাথে নিয়ে শ্রেনী কক্ষে প্রবেশ করে ৩য় শ্রেনীতে ২৫ জনের মধ্যে ১২ জন, ৪র্থ শ্রেনীতে ২০ জনের মধ্যে ৭ জন ও ৫ম শ্রেনীতে ২২ জনের মধ্যে ১৫ জন মোট ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়। এ ছাড়াও বালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিকেল ৩টায়, আরাজি শীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সাড়ে ৩ টায় ছুটি দিয়েছেন বলে এলাকাবাসী জানান। ##
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার