মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনৈতিকবিদ মতি চেয়ারম্যান আর নেই
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ৩বারের সাবেক ইউপি চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সাবেক সদস্য এবং গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের একাধিকবার সভাপতি বরণ্য রাজনীতিবিদ মফিজুল হক মতি চেয়ারম্যান বার্ধক্য জনিত কারণে আজ ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। আজ রাত ৯.০০ টায় নিজ জন্মস্থান নিগুয়ারী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। এ গুনী সমাজসেবক ও রাজনৈতিকবিদের মৃত্যুতে এলাকার সুখের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে সহ অসংখ্য ভক্ত রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার