মোহন গঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মামাতো ফুফাতো ০২ ভাইয়ের মৃত্যু
ক্যাম্পাস প্রতিবেদক নিশাদ আহম্মেদ বিদ্যা
নেত্রকোনা জেলা মোহন গঞ্জ উপজেলা অন্তর্গত ০৪ নং মাঘান শিয়াধার ইউনিয়নের পেরিচর গ্রামের পূর্ব দিকে পেড়ির বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতে নিহত হয়েছে ফুফাতো ভাই ও মামাতো ভাই দুজনের মৃত্যু হয়েছে।পেড়ির চর গ্রামের বাসিন্দা মোঃ লুৎফর রহমান লেদু মিয়ার ছেলে মোঃ পাপ্পু মিয়া (২৭) ও তার মামাতো ভাই মোঃ তামজীদ মিয়া (১৬) শুক্রবার সন্ধ্যায় পাশে গ্রাম পেড়ির বিলে মাছ ধরার জন্য গিয়ে ছিলেন রিমঝিম বৃষ্টি পড়তেছিল তা উপেক্ষা করেও তার মাছ ধরায় ব্যস্ত ছিলেন হঠাৎ ঝড়ের গতিতে বৃদ্ধি পাওয়ায় নিজের বাড়িতে ফিরে আসার পথে আকস্মিক বজ্রপাতে ঝড়ে গেল ২টি কোমলমতি প্রাণ আজ শনিবার সকালে রাস্তায় চলাচলের পথে লোকজন তাঁদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আগুনে দগ্ধের মতো জ্বলসে যাওয় ছিন্ন দেখতে পেয়ে নিশ্চিত হয়েছে মৃত্যু দুভাই বজ্রপাতে নিহত । খবর পেয়ে ঘটনাস্থলে মোহন গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম সহ সংঙ্গীয় ফৌস্ নিয়ে লাশের সূরত হাল রিপোর্ট লিখেন। এবং তাদের মৃত্যু যেহেতু বজ্রপাতে হয়েছে। এলাকাবাসীর অনুরোধ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম সাহেব মৃতদেহের দাফনের জন্য নির্দেশ দিয়েছেন।আজ বেলা সাড়ে পাঁচটায় তাদের দুজনের জানাযা সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার