পঞ্চগড় জেলা প্রতিনিধি,খাদেমুল ইসলাম:
দুনিয়ার মজদুর, এক হও এক হও"—এই শ্লোগানকে সামনে রেখে তেতুলিয়ায় তিরনই হাট মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১লা মে) সকালে তেতুলিয়া তিরনই হাট বাবুয়ানি জোত এলাকায় পাথর বালি লোড আনলোড লেভার শ্রমিক ইউনিয়নে অন্তভুক্ত রেজি নং ২৮৫০, ২৬৪ এবং ২৬৯ এবং,জেলা ট্রাক মিনি ট্রাক, ট্র্যাক্টর ট্রাক কললড়ী ও কাভার্ডভ্যান রেজি নং ২০০০ শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রমিক ইউনিয়নে এর উদ্যোগে র্যালি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় তেতুলিয়া তিরনই বাবুয়ানি জোত অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি তেতুলিয়া বাংলাবান্ধা সড়কের বাবুয়ানি জোত নামক স্থানে জাতীয় মহাসড়কে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে শ্রমিক ইউনিয়নে কাজের সাথে যুক্ত শত শত পাথর শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সন্ধায় বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার