রংপুর জেলা বিএনপির আয়োজনে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার, রংপুর||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১ লা সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকালে রংপুর জেলা বিএনপির আয়োজনে পালন করা হয়।
রংপুর জেলা বিএনপির আহবায়ক, ২৪ রংপুর ৬ (পীরগন্জ) আসনের এমপি ধানের শীর্ষ মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি গনতান্ত্রিক রাষ্ট্র গঠনের অনেক ঝড় ঝাপসা আন্দোলন সংগ্রাম পেরিয়ে জেল জুলুম শয্য করে আজ ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে।
সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,
সোহার্দ পূর্ন পরিবেশে জাতীয়তাবাদী আদর্শের সকল স্তরের নেতা কর্মী এই দিনে আনন্দ ময় পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী রালী ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে। সকলের প্রতি আহব্বান সামনে নির্বাচন সকল ষড়যন্ত্র নস্যাৎ করে সকলে এক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কার জন্য মাঠে নামুন জনগনের পাশে থাকুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউনিয়া উপজেলা বিএনপি'র সভাপতি ২২ রংপুর ৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের এমপি ধানের শীর্ষ মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এমদাদুল
হক ভরসা। তিনি বলেন, সামনে নির্বাচন সকল ষড়যন্ত্র নস্যাৎ করে সকলে এক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কার জন্য মাঠে নামুন জনগনের পাশে থাকুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, রংপুর ১ আসনের এমপি ধানের শীর্ষ মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান লাকু বলেন,
গণতন্ত্র রক্ষায়
ধানের শীষে ভোট দিন।
খালেদা জিয়ার সালাম নিন,
ধানের শীষে ভোট দিন।
তারেক রহমানের সালাম নিন,
ধানের শীষে ভোট দিন।
মিঠাপুকুর উপজেলা বিএনপি'র সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আবু সাঈদ হত্যা সহ সকল নির্মম হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
রংপুরের ৮ উপজেলা থেকে আগত প্রায় ৪০ হাজার নেতা কর্মী, সমর্থক বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। ##
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার