মোঃসোহেল রানা রাজশাহী
তানোর (রাজশাহী) প্রতিনিধি: সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দেওয়া ওই আবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ চলছে।
আবেদনকারীর অভিযোগ, তানোর উপজেলায় ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নের ক্ষেত্রে কিছু সুবিধাভোগী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবেদনে দাবি করা হয়, তালিকায় দলীয় পরিচয়সম্পন্ন ব্যক্তি, যুবলীগসহ আওয়ামীলীগ দলের কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে অনিয়ম বা জালিয়াতি হয়ে থাকলে তা বন্ধ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
লিখিত আবেদনটি মোঃ মাহফুজুর রহমান (রিমন) করেন। আবেদনে তাকে তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, তানোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আবেদনকারী।
সরকারি তথ্য অনুযায়ী, তানোরসহ রাজশাহীর বিভিন্ন উপজেলায় ২০২৬ সালের ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের কার্যক্রম চলছে
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার