মোঃ সোহেল রানা রাজশাহী
দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হায়দারকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট)২০২৬ বিকাল ৪টায় রাজশাহী নগরীর সপুরা শালবাগানে অবস্থিত দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার রাজশাহী প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হায়দারকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান কার্যালয়ের সাংবাদিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মো. সোহেল রানা, বার্তা সম্পাদক রাকিবুল ইসলাম, রাজশাহী জেলা স্টাফ রিপোর্টার মরিয়ম খাতুন, সিনিয়র স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার লিটন আলী, কাজী আব্দুল আলীম ও ইউনুস আলী, ফটোসাংবাদিক কবীর হোসেন, স্টাফ রিপোর্টার মামুন সরদার এবং ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহাবুব আলম।
সংক্ষিপ্ত বক্তব্যে সম্পাদক ও প্রকাশক আবু হায়দার বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা। সাহসিকতার সঙ্গে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে।”
এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে জনস্বার্থে কাজ করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার