মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান: রাজশাহীর তানোর উপজেলার ৫ নং তালন্দ ৬ নং ওয়ার্ড এই এলাকায় গত কয়েকদিন ধরে রাতের বেলায় পুকুর খননের কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রশাসনিক অনুমতি ছাড়াই এবং পরিবেশগত ক্ষতি করে এই খনন কাজ চালানো হচ্ছে। এবং মাটি বাইরে বিক্রয় করা হচ্ছে
এলাকাবাসীর ভাষ্য, দিনের বেলায় কাজ বন্ধ থাকলেও রাত গভীর হলে এক্সকাভেটর এনে মাটি কাটা শুরু হয়। এতে আশপাশের কৃষি জমি ও জলাধার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। আরো আরো এলাকাবাসীর অভিযোগ রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে
“রাতের আঁধারে মাটি কাটলে কেউ কিছু বলতে পারে না। আমরা ইউনিয়ন পরিষদে জানিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা দেখছি না, বলেন স্থানীয় বাসিন্দার নাম মামুন হোসেন পেশা কৃষি তিনি জানান রাতের বেলায় এই পুকুর খনন করে চলছে এক অবৈধ ভেকু মালিক সুবাস এর খুঁটির জোর কোথায় এলাকাবাসী এবং গণমাধ্যম কর্মী সবাই চায় রাতের বেলা পুকুর খনন বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
এ বিষয়ে জানতে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান কে গণমাধ্যম কর্মীরা জানালে তিনি দূরত্ব তানোর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন তিনি তার ফোর্স পাঠালে তিনজন ফোর্স তাদের সঙ্গে লিয়াজু করে চলে আসে এবং পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যবস্থা নিবেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন পরবর্তীতে ফোন দেওয়া হলে তিনি বলেন আপনারা নির্বাই অফিসার কে জানিয়ে পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বিনা অনুমতিতে পুকুর খনন বা মাটি কাটা পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। অভিযোগ পেলে তারা সরেজমিনে তদন্ত করবেন।
এলাকাবাসী দাবি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউনিয়ন পরিষদের মেম্বার কি করে গণমাধ্যম কর্মীদের বলেন প্রশাসনকে ম্যানেজ করে আমি এই কাজ করছি আজকে নির্বাহী অফিসার কে বিষয়টি আবারও অবগত করেন রাজশাহী গণমাধ্যম কর্মীরা।
তিনি জানিয়েছেন নির্বাহী অফিসার বলেন আমি দূরত্ব ব্যবস্থা নিব।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার